রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন শতাধিক মানুষ। তাঁরা বিভিন্ন ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।
মতিঝিল থেকে গুলিস্তান যেতে রাজউক ভবন পেরিয়ে বঙ্গভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়কের পাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

Post a Comment