ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে। আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।
ডিজিটাল মার্কেটিংয়ের এসব জগতে প্রবেশের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার এমন সুযোগ নিয়ে এসেছেন উদ্যোক্তা ইমরান আহমেদ।
শিক্ষার্থীরা যাতে ফেসবুকের মেটা রুলস, বিজনেস ভেরিফিকেশন, পিক্সেল সেটআপ ও ব্লু ব্যাজ প্রাপ্তির বিষয়ে জানতে পারে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ইমরানের এই উদ্যোগের মূল্য উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের কার্যকরীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল শেখানো। প্রশিক্ষণ প্রোগ্রামে ফেসবুক মেটার লাইভ সাপোর্টের মাধ্যমে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে, যা শিখনপ্রক্রিয়াকে আরও কার্যকরী করবে।
শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করার সুযোগ পাবেন। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষতার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।
আরও পড়ুন

Post a Comment