বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি দুই ক্যাটাগরির পদে ৯০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-১)
পদসংখ্যা: ৫০০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো।
বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে ২২ থেকে ৩২ বছর।
বেতন-ভাতা: প্রথম তিন মাস শিক্ষানবিশকালে সাকল্যে মাসিক বেতন ২১,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে মাসিক বেতন প্রায় ৩৬,০০০ থেকে ৪২,০০০ টাকা।
২. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-২)
পদসংখ্যা: ৪০০
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো।
বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে ২০ থেকে ৩২ বছর।
বেতন-ভাতা: প্রথম তিন মাস শিক্ষানবিশকালে সাকল্যে মাসিক বেতন ২০,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে মাসিক বেতন প্রায় ৩৪,০০০ থেকে ৪০,০০০ টাকা।
সুযোগ-সুবিধা
উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক্-নিয়োগ দক্ষতা যাচাই/প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ সময় ৮,৯৫০ থেকে ৯,৪৫০ টাকা সম্মানী ভাতা দেওয়া হবে। এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। সফলভাবে তিন মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিজ-এ স্থায়ী করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স ইনসেনটিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, বিএসএসপি (বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম), বিএলএফ (বিজ লোন ফান্ড), স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এ ছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থাসহ সকালে নাশতার ব্যবস্থাসহ প্রতিবছর জুলাই মাসে বিগত ১২ মাসের কর্ম মূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ বৃদ্ধি প্রাপ্ত হবে।


Post a Comment