জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন, “শুধু জুলাই-অগস্ট হত্যাকাণ্ডই নয়, ১৫ বছরের সব অপকর্মের বিচার করব।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে এ দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন, “শুধু জুলাই-অগস্ট হত্যাকাণ্ডই নয়, ১৫ বছরের সব অপকর্মের বিচার করব।”
শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দাবি করেছেন, এই ১০০ দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন। ইউনূস বলেন, “আমরা যখন কাজ শুরু করি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। বৈদেশিক মুদ্রার রিজ়ার্ভউন্নতির পথে। গত তিন মাসে রিজ়ার্ভে কোনও রকম হাত না দিয়ে আমরা ২০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি। জ্বালানি তেল আমদানির পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭.৮ কোটি ডলার থেকে কমিয়ে ১৬ কোটি ডলারে আনতে পেরেছি।”

Post a Comment