৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি আসছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় কোনো প্রকার প্রশিক্ষণ, শিক্ষা বা এ ধরনের কার্যক্রমে যারা যুক্ত নেই, এমন ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়ার একটি কার্যক্রম আসছে। পাশাপাশি শুধু সরকারি ক্ষেত্রে আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করব। এসব কার্যক্রম সফল করতে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় যুব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের হাতে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার তুলে দেওয়া হয়।

উপদেষ্টা আসিফ বলেন, আওয়ামী সরকারের পতনের পর যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে সরকারের সব কার্যক্রমে যুক্ত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। আরও উন্নত প্রশিক্ষণের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগানোর জন্য সহায়ক পুলিশ হিসেবে তাদের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

এই উপদেষ্টা বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে ৬৪টি জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিচ্ছন্নকরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। পানিসম্পদ মন্ত্রণালয়কে এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এর পাশাপাশি আমাদের আয়োজ

Post a Comment

Previous Post Next Post