২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

 


ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। তবে তার পারফরম্যান্সে বয়সের ছাপ নেই। তাইতো মেসি ভক্তরা আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান তাকে। যা নিয়ে বারবার তার কাছে জানতেও চাওয়া হয়েছে। আরো একবার আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন মেসি। 

মেসি নিজে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে তার খেলা না–খেলা নিয়ে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি প্রশ্নের সন্মুখীন হতে হয়। সম্প্রতি ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

আরও পড়ুন

Post a Comment

Previous Post Next Post