আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে ইউরোপীয়ান গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরোপীয়ান অরগ্যানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ করতে পারবেন। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সার্ন-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এ ইন্টার্নশিপ। আবেদন করা যাবে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
সামার স্টুডেন্টস প্রোগ্রাম ২০২৫’-এর আওতায় এ ইন্টার্নশিপ করতে কোনো ধরনের আবেদন ফি লাগবে না। এছাড়া দৈনন্দিন খরচ ভাতা, আবাসন ব্যবস্থা, খাবার ভাতা ও বিমানে যাতায়াতের খরচও প্রদান করবে।
পদার্থবিজ্ঞান, প্রকৌশল,
কম্পিউটার বিজ্ঞান ও গণিত সম্পর্কিত বিষয়ে স্নাতক-স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ করতে আইইএলটিএস বো টোয়েফল স্কোরের প্রয়োজন নেই।
সুযোগ-সুবিধা—
*জেনেভায় আবাসন এবং খাবারের খরচ বাবদ প্রতি দিন ৯০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ২১৩ টাকা) প্রদান করা হবে;
*বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*আইইএলটিএস বা টোয়েফল লাগবে না;

Post a Comment